West Bengal Election 2021: তৃণমূলের হামলার অভিযোগ, কসবায় বাঁশ-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের জমায়েত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2021 07:32 PM (IST)

কসবায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির (BJP)। বাঁশ, লাঠি নিয়ে এলাকায় বিজেপি কর্মীরা। এনিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। শীঘ্রই ব্যবস্থা না নিলে বড় আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শতরূপ। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী এলাকায় এসে সম্ভাব্য বিজেপি ভোটারদের হুমকি দিচ্ছে।