West Bengal Election 2021: গোঘাট : 'দরজার খিল খুলতেই মাকে পিটিয়ে মারে TMC-র গুণ্ডারা', দাবি মৃতার ছেলের

ভোটের আগের রাতে হুগলির গোঘাটে (Goghat) বিজেপি (BJP) সমর্থকের মা'কে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে খুন, দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে বদনগঞ্জ এলাকায়। মৃতের নাম মাধবী আদক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। মৃতের ছেলে পিরু আদক জানান, "কাল ১০টার সময় খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম। খিল খুলে বেরোতেই আমাকে মারতে এল, মা'কে মারল। ১টার সময় মারা গেল মা। যারা হামলা করতে এসেছিল, তারা তৃণমূলের দল।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola