West Bengal Election 2021: ভোট মিটতেই TMC-BJP তরজায় ধুন্ধুমার মানিকতলায়, এলাকায় বসল পুলিশ পিকেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2021 04:45 PM (IST)

ভোট মিটতেই অশান্তি ছড়াল মানিকতলায় (Maniktala)। উল্টোডাঙা ষ্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল-বিজেপি (TMC-BJP) বিবাদ ঘিরে ধুন্ধুমার। একে অপরের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে দুই দল। ঘটনাস্থলে যায় মানিকতলা থানার বিশাল পুলিশ বাহিনী। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।