West Bengal Election 2021: কেশপুরে পুলিশের সামনেই BJP প্রার্থীর গাড়িতে 'হামলা', আক্রান্ত এবিপি আনন্দ

কেশপুরে (Keshpur) বিজেপি (BJP) প্রার্থীর গাড়িতে হামলা। কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতীশ রঞ্জন কোনার (Pritish Ranjan Konar)। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। আক্রান্ত এবিপি আনন্দের গাড়িও। তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। জানা গেছে, কেশপুরের কয়েকটি বুথে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই খবর পেয়ে সেই এলাকায় পৌঁছন প্রীতীশ। এলাকায় পৌঁছলে পুলিশের সামনেই তাঁদের গাড়ির উপর হামলা করা হয়। প্রায় ৫০ জন মিলে ধারালো অস্ত্র, ইট দিয়ে হামলা করে। সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালান প্রার্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola