West Bengal Election 2021: ভোটের মুখে পদ ছাড়লেন BJP নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2021 10:03 PM (IST)

এসসি-এসটি (SC-ST) মোর্চা থেকে কাউকে বিধানসভা ভোটে প্রার্থী করা হয়নি। এই কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিজেপির এসসি-এসসির মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর। প্রার্থী তালিকায় রদবদল না দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত কয়েক বছরে বারবার রাজনীতির রং বদলেছেন দুলাল বর।