West Bengal Election 2021: বারাসাতে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন BJP প্রার্থী

রাগ তৃণমূলের (TMC) উপর। কিন্তু ক্ষোভের মুখে পড়লেন বিজেপি (BJP) প্রার্থী। উত্তর ২৪ পরগনার  বারসাতে প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়। বুধবার সকালে বারসাত পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে নিবেদিতা পল্লী এলাকায় প্রচারে বের হন বিজেপি পার্থী। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা খারাপ থেকে নিকাশি হয়রানি, কোনও সমস্যারই সমাধান করেনি একদা তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola