West Bengal Election 2021: পুরাতন মালদার সাহাপুর বাজারে বিজেপি প্রার্থীকে গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 07:51 AM (IST)

তৃতীয় দফার ভোটের দিন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। এবার ভোটের প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন মালদার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। ভরা বাজারে দুঃসাহসিক হামলা। প্রার্থীকে লক্ষ্য করে গুলি। রবিবার সন্ধ্যায় পুরাতন মালদার সাহাপুরে নির্বাচনী কার্যালয়ে ছিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় সূত্রে দাবি তিনি নির্বাচনী কার্যালয়ের বাইরে আসতেই ভিড়ের মধ্যে থেকে হঠাৎ গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা।