West Bengal Election 2021: ‘জনসংযোগই হাতিয়ার’, মনে করেন BJP-র তারকা প্রার্থী শ্রাবন্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 10:30 AM (IST)

লাইট, অ্যাকশন, ক্যামেরা থেকে ভোটের মুখে রাজনীতির রঙ্গমঞ্চে। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। শ্রাবন্তীকে অতীতে একাধিকবার তৃণমূলের (TMC) মঞ্চে দেখা গিয়েছে। তিনি গেরুয়া শিবিরে যোগ দিতেই তাঁকে বেহালা পশ্চিম (Behala Paschim) কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর রাজনীতিতে নাম লেখানোর পরই ময়দানে নেমে পরেছেন এই তারকা প্রার্থী। ভোট প্রচারে এই প্রার্থী সবথেকে বেশি জোর দিচ্ছেন জনসংযোগে।