West Bengal Election 2021: 'নিজেদের স্বার্থে বুথে পোলিং এজেন্ট বসার পদ্ধতি বদলেছে BJP', অভিযোগ সুব্রতর

সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি বলেন, ‘আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু আমাদের দলের জন্যই নয়, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বুথে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা থাকে ওই বুথ ও তার আশেপাশের এলাকা থেকে। এই পদ্ধতি শান্তিপূর্ণ ভোটদানের সহযোগী। কিন্তু বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ করা হয়েছিল। তাদের অনুরোধ অনুযায়ী, নিয়ম পরিবর্তন করে কমিশন। এটা করার আগে কমিশনের উচিত ছিল সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসা। এটা বিজেপি (BJP) নিজেদের স্বার্থের জন্য এই কাজ করেছিল। যার ফলে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে। তাই আমাদের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে বাইরের লোকজন বুথে বসতে না পারে। আমর বিষয়টিকে সহজভাবে নিচ্ছি না।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola