West Bengal Election 2021: ভোটের মুখে উত্তর দিনাজপুরে BJP-তে রদবদল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2021 08:24 PM (IST)

ভোটের মুখে উত্তর দিনাজপুরে জেলা সভাপতি বদল করল বিজেপি (BJP)। গতকাল জেলায় অমিত শাহের (Amit Shah) কর্মসূচি চলাকালীন এই রদবদল সেরে ফেলা হয় বলে সূত্রের খবর। সাংগঠনিক রদবদল বলে ব্যাখ্যা দিয়েছে বিজেপি। যদিও এই রদবদলের সঙ্গে প্রার্থী বাছাইয়ের বিক্ষোভের সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
মালদার ইংরেজবাজারে ভোটের প্রচারে তৃণমূলকে হুমকি দিলেন সায়ন্তন বসু (Sayantan Basu)। পাশাপাশি ফের শীতলকুচির প্রসঙ্গ টেনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছেন তিনি। সাম্প্রদায়িক উস্কানি ও হুমকি দেওয়ায় বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি তুলেছে শাসকদল।