West Bengal Election 2021: টেপের পাল্টা টেপ, সরগরম রাজ্য রাজনীতি

দুই শাসকের দুই অডিও টেপ ঘিরে তোলপাড় বঙ্গ ভোটের প্রথম দফা। অডিও টেপের পাল্টা অডিও টেপ। বিজেপির (BJP) পাল্টা তৃণমূল (TMC)। প্রথমে বিজেপি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করে পরাজয়ের আঁচ পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তমলুক সাংগঠনিক  জেলা সভাপতিকে ফোন করে তাঁকে সাহায্য করার জন্য আবেদন করেন। তারই পাল্টা আর একটি অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূলের দাবি টেলিফোনে এই কথোপোকথন হচ্ছে বিজেপি নেতা মুকুল রায় এবং আর এক বিজেপি নেতা শিশির বাজোরিয়ার মধ্যে। যেখানে মুকুল কার্যত স্বীকার করছেন রাজ্যের সব বুথে এজেন্ট বসানোর লোক তাঁদের নেই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola