West Bengal Election 2021: কাঁকসায় রাতের অন্ধকারে বিজেপির অফিস ভাঙচুর, এলাকায় উত্তেজনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2021 12:30 PM (IST)

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসায় (Kanksa) বিজেপির পার্টি অফিসে রাতের অন্ধকারে ভাঙচুর চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। আজ সকালে বিজেপি কর্মীদের বিষয়টি চোখে পড়ে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে এলাকায় তৃণমূল ও সিপিএমের পার্টি অফিসও ভাঙচুর করা হয়।