West Bengal Election 2021: গলসির মনোহর সুজাপুর গ্রামে BJP সমর্থকদের ভোটদানে 'বাধা', অভিযুক্ত TMC
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 09:21 AM (IST)

পূর্ব বর্ধমানের গলসির (Galsi) মনোহর সুজাপুর গ্রামে বিজেপির (BJP) সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তপ্ত গলসি। অভিযোগ, ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে। এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশ, ক্যুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনী।