West Bengal Election 2021: 'পুরো হেরে গেছে বিজেপি, হেরে যাবে', ফের গেরুয়া শিবিরকে নিশানা Mamata Banerjee-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 01:55 PM (IST)

খানাকুলে আজ জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "বিজেপির (BJP) কথায় কেউ কেউ দালালি করছেন। কিছু কিছু অফিসার দালালি করছেন। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দিয়ে পুলিশ অফিসারকে বদল করা হচ্ছে। যেসব অফিসাররা রয়েছেন তাঁরা কি খারাপ? আগে ৫০টি আসন জিতুক বিজেপি। পুরো হেরে গেছে বিজেপি, হেরে যাবে বিজেপি। বহু কেন্দ্র বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। বিজেপি চায় মানুষ ভোট না দিক। বিজেপির কথায় এজেন্টের নিয়ম শিথিল।" অন্যদিকে আরামবাগে আজ জনসভা করেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেখান থেকে তৃণমূলকে (TMC) আক্রমণ করেন তিনি।