West Bengal Election 2021: ভোটের আগের দিন দাঁতনে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

আগামীকাল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভায় ভোট। তার আগে দাঁতনের উঁচুডিহা গ্রামে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল প্রচার শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বুথ সভাপতি সমীর দে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লাঠির ঘায়ে তাঁর মাথা ফেটে যায়। আহত বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অভিযোগ করছে পদ্ম শিবির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola