WB Election 2021: বীরভূমের মল্লারপুরে বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2021 11:44 AM (IST)

বীরভূমের মল্লারপুর থানার বানাসপুর গ্রামে বিস্ফোরণ। ‘বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২,’ প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গতকাল রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তবে আহতদের ঘটনাস্থলে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।