West Bengal Election 2021: 'বিজেপিকে বোল্ড আউট করুন, ভোটের দিন রাজনীতির খেলা খেলুন', রায়দিঘিতে আহ্বান মমতার

রায়দিঘিতে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি।" দেবশ্রী রায়কে প্রার্থী না করা নিয়ে যুক্তি মমতার।তিনি বলেন, "যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছিলেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি চলে গিয়েছেন। বিজেপির সবটাই ধার করা। আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি।  বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বিজেপি দিল্লির পুলিশ নিয়ে এসে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে গ্রামে গ্রামে ঢুকছে। নির্বাচনের পরে বিজেপি পালিয়ে যাবে। পগার পার হয়ে যাবে। আমরা বাংলার লোক আমরা বাংলায় থাকব। ওরা বাংলায় থাকবে না। যদি খেলা হয়, তবে একটা করে ভোট তৃণমূলকে দেবেন। সবকিছু নিয়ে আমাদের জোড়া ফুল। বিজেপিকে বোল্ড আউট করুন। ভোটের দিন রাজনীতির খেলা খেলুন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola