West Bengal Election 2021: অ্যাপার্টমেন্টের ভিতরে বোমাবাজি, ভোট ঘিরে উত্তপ্ত কসবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 04:45 PM (IST)

কসবায় (Kasba) একটি অ্যাপার্টমেন্টের ভিতরে বোমাবাজি (Bomb Blast)। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ক্যামেরা নিয়ে পরিস্থিতি রেকর্ড করছেন তাঁরা। স্থানীয়রা জানান, আজ দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। অ্যাপার্টমেন্টের গেটে তালা দেওয়া ছিল, বাইরে থেকে কেউ আসেনি বলে জানিয়েছেন তাঁরা। দূর থেকে বোমা ছোড়া হয়েছে বলে সন্দেহ করছেন। ভোটারদের ভয় দেখানোর জন্য এই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।