West Bengal Election 2021: শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে 'বোমা', প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ বিজেপির

ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। চায়ের দোকানে বসে থাকার সময় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ। অবরোধ করেন বিজেপি কর্মীরা। বর্তমানে রহড়া থানার সামনে অবস্থান বিক্ষোভে করছেন বিজেপি কর্মীরা। সেখানে প্রার্থী শীলভদ্র দত্তও রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola