WB Election 2021: ভোটের আগে কাঁচরাপাড়ায় বোমাবাজি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2021 08:49 AM (IST)

ভোটের ২ দিন আগে বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া এলাকায় বোমাবাজি। গতকাল রাত ১২টা নাগাদ কাঁচরাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মনসাপাড়া এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। ভোটের আগে কী কারণে বোমাবাজি খতিয়ে দেখছে পুলিশ।