west Bengal Election 2021: ষষ্ঠ দফা ভোটের আগে বোমাবাজি উত্তর ২৪ পরগনায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2021 09:53 PM (IST)

ভোট ষষ্ঠীর আগে রাজনৈতিক অশান্তি ফিরল উত্তর ২৪ পরগনায়। জেলার চার জায়গায় বোমাবাজি। কোথাও আক্রান্ত বিজেপি (BJP), কোথাও আবার হামলার অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। আমডাঙা বিধানসভার দত্তপুকুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। ভেঙে যায় বাড়ির জানলার কাঁচ। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।