WB Election 2021: ভোটের আগে খানাবেড়িয়া থেকে উদ্ধার তাজা বোমা, গ্রেফতার ২

ভোটের আগে প্রগতি ময়দান থানা এলাকার খানাবেড়িয়া থেকে উদ্ধার হল তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে ৬টি তাজা বোমা। এই ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রগতি ময়দান থানার খানাবেড়িয়া এলাকা এন্টালি বিধানসভার অন্তর্গত। ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola