West Bengal Election 2021: TMC কর্মীদের বাড়িতে তাজা বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা বর্ধমানের গ্রামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2021 08:00 PM (IST)

পূর্ব বর্ধমানে (Bardhaman) একই এলাকার ৩ জন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা (Bomb)। শনিবার বর্ধমান উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে এই বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হীরাগাছি জ্যোতিপল্লি গ্রাম। আজ সকালে ওই তিন তৃণমূল কর্মীর বাড়ির উঠোনে একটি করে বোমা পড়ে থাকতে দেখা যায়। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। বিজেপির (BJP) বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর জন্য বোমা রাখার অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রসঙ্গত গত ২২শে মার্চ বর্ধমান শহরের রসিকপুরে বোমা ফেটে মৃত্যু হয় ১ শিশুর।