West Bengal Election 2021: মুর্শিদাবাদের সুতিতে মিলল জার ভর্তি বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 09:58 AM (IST)

ভোটগ্রহণের ৭ দিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি (Suti) বিধানসভা এলাকা থেকে উদ্ধার হল প্লাস্টিকের জার ভর্তি বোমা (Bomb)। আজ সকালে আওরঙ্গাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বোমাগুলি দেখতে পান স্থানীয়রা। সুতি থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। এই স্বাস্থ্যকেন্দ্রের কাছেই নিমতিতা (Nimtita) স্টেশন। প্রসঙ্গত গত ১৭ই ফেব্রুয়ারি সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণে জখম হয়েছিলেন জাকির হোসেন।