West Bengal Election 2021: কেশপুরে BJP প্রার্থীর গাড়িতে আচমকা 'হামলা', ভাঙল গাড়ির স্টিয়ারিং, শুরু ধরপাকড়

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের (Keshpur) বিজেপি (BJP) প্রার্থীর গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত এবিপি আনন্দর গাড়ি-সহ একাধিক সংবাদমাধ্যমের গাড়ি। বুথে ঘোরার সময় বিজেপি প্রার্থী প্রীতীশ রঞ্জন কোনারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ইতিমধ্যেই সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। শুরু হয়েছে ধরপাকড়। গাড়ির চালকের স্টিয়ারিং ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এলাকায় এসেছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় হামলাকারী সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola