West Bengal Election 2021: মমতা বনাম শুভেন্দুর হাইভোল্টেজ লড়াই, নন্দীগ্রামে ওয়ার্ম আপ শুরু

রাজ্যের বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে একসময় তাঁরই সতীর্থ থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এলাকায় যেন কোন রকম হিংসার ঘটনা না ঘটে তার উপর নজর রাখার জন্যই টহল শুরু করেছেন সেনাকর্মীরা। প্রসঙ্গত, আজ একদিকে যেমন মনোনয়নপত্র পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পদযাত্রা, সভা এবং কার্যালয় উদ্বোধন করছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে নন্দীগ্রাম আজ বেশ উত্তপ্ত। তাই কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola