West Bengal Election 2021: ভগবানপুরে TMC-BJP সংঘর্ষ, আক্রান্ত পটাশপুর থানার OC
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2021 08:37 AM (IST)

ভগবানপুরে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষ। থামাতে গিয়ে আক্রান্ত হলেন পটাশপুর থানার ওসি (OC)। আহত ওসিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আজ থেকে শুরু হয়ে গেল বঙ্গের মহারণ... বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে।