WB Election 2021: ভোটার স্লিপ বিলি ঘিরে তপসিয়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত ৭-৮ জন

ভোটের আগে এন্টালি বিধানসভার অন্তর্গত তপসিয়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন উভয়পক্ষের ৭-৮ জন। ঘটনার সূত্রপাত গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ। বিজেপির দাবি, স্থানীয় নেত্রী দলের কর্মী-সমর্থকদের নিয়ে বামনপাড়া এলাকায় ভোটার স্লিপ বিলি করছিলেন। সেই সময় কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর জলি বসুর নেতৃত্বে তাঁদের উপর হামলা হয়। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তপসিয়া থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশের সামনে বিজেপি কর্মীদের উপর ফের হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। পরে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola