West Bengal Election 2021: মঙ্গলকোটে TMC-র পোলিং এজেন্টকে বাঁশ-রড দিয়ে 'মারধর', কাঠগড়ায় BJP

ভোটগ্রহণের দিন রাজনৈতিক হিংসা পূর্ব বর্ধমানের (Bardhaman) মঙ্গলকোটে (Mangalkot)। মঙ্গলকোটের বারগ্রামের ৯নং বুথের তৃণমূল কংগ্রসের (TMC) পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় মাথা ফেটে যায় তৃণমূল এজেন্ট গদাধর মণ্ডলের। খেতে বেরনোর সময় বুথের বাইরে তাঁকে বিজেপি (BJP) কর্মীরা দেখতে পেয়ে মারধর করেছে বলে অভিযোগ। বাঁশ ও রড দিয়ে মারধর করা হয়। অন্যদিকে বিজেপির অভিযোগ, অজয় নদ পার হয়ে বীরভূম থেকে তৃণমূলের দুষ্কৃতীরা এই বুথের কাছে আসছে। এলাকায় পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরদ্ধে। পোশাক ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola