West Bengal Election 2021: রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল অগ্রবালের দলবদলের জল্পনা

কানাইয়ালাল অগ্রবালের মন্তব্যে এবার দলবদলের জল্পনা। তৃণমূল ক্ষমতায় না ফিরলে দল বদল করবেন কানাইয়ালাল অগ্রবাল? ‘উন্নয়নের স্বার্থে রায়গঞ্জের মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত,’ মন্তব্য রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল অগ্রবালের। মুখ ফসকে হয়তো বলেছেন, অস্বস্তির মুখে দাবি তৃণমূলের। নাটক করছেন কানাইয়ালাল, গুরুত্ব না দিয়ে কটাক্ষ বিজেপির। 

বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নই নেই, তৃণমূলেই থাকব, বিতর্কের মুখে সাফাই রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল অগ্রবালের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola