West Bengal Election 2021: 'কোভিড আক্রান্তরাও নির্দিষ্ট সময়ে ভোট দিন', কালিয়াগঞ্জে আবেদন মমতার

কালিয়াগঞ্জের (Kaliagangue) প্রচার সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘করোনাকে (Corona) বাড়তে দেওয়া যাবে না। করোনার জন্য কাউন্সেলিং করা হচ্ছে। ফোনে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া যাবে। যাদের কোভিড (Covid) হয়েছে তাঁরাও ভোট দেবেন নির্দিষ্ট সময়ে। ভোট না দিনে নাগরিকতা অস্বীকার করা হবে। বিজেপিকে (BJP) আমি বিশ্বাস করি না। কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM) হল বিজেপির ভাই। এই তিনজনকেই বাংলা থেকে বিদায় করতে হবে। প্রতিবাদ করতে গেলে গুলি চালিয়ে দেয় বিজেপি।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola