West Bengal Election 2021: বাড়ি বাড়ি গিয়ে জোরকদমে প্রচার বাম প্রার্থী দেবদূতের

প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন দেবদূত ঘোষ। তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জোটের তরফে সিপিএম প্রার্থী। শনিবারও দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরলেন তিনি। তিনি বলেন, ‘বিজেপির প্রাক্তন হেভিওয়েট নেতা যশবন্ত সিনহা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে টিএমসির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। দুজনের গলায় একই সুর, তাঁরা দলের সাথে কাজ করতে পারছিলেন না। আমি অনেকদিন ধরেই বামেদের সঙ্গে আছি। বামেদের মত কর্মসূচি অন্য দলে নেই। সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola