West Bengal Election 2021: প্রথমবার বিধানসভায় লড়লেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাসবিহারী কেন্দ্রের ‘দেবা দা’

দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত রয়েছেন তিনি। এবারে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন দেবাশিস কুমার (Debashish Kumar)। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দক্ষিণ কলকাতার এই বাসিন্দা। পাড়ায় পরিচিত ‘দেবা দা’ হিসাবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি। অভিযোগ, এলাকায় শাসক দলের মধ্যেই রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তবে তাকে গুরুত্ব দিতে রাজি নয় ‘দেবা দা’। প্রচারে বেরোলে জনগণ তাঁকে স্বাগত জানালেন। ভোটে জেতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola