West Bengal Election 2021: 'পার্থদা পালিয়ে যাবেন না, কাজ করবেন', বেহালায় রোড শো থেকে বার্তা দেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2021 05:37 PM (IST)

বেহালায়(Behala) নির্বাচনী প্রচারে দেব (Dev)। বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রচারে রোড শো করলেন দেব। তিনি বলেন, ‘পার্থদা বেহালায় অনেক কাজ করেছেন। এখানকার মানুষ জানে উনি পালিয়ে যাবেন না, কাজ করবেন। তাঁকে সমর্থন করে বেহালার মানুষ। তাঁদের মধ্যে আমাদের জন্য উৎসাহ রয়েছে।’ প্রসঙ্গত, ১০ই এপ্রিল ভোটগ্রহণ রয়েছে এই কেন্দ্রে। পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী।