WB Election 2021: শিল্পায়ন নিয়ে সিঙ্গুরবাসীকে ধোঁকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি নরেন্দ্র মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2021 09:27 PM (IST)

শিল্পায়ন নিয়ে সিঙ্গুরবাসীকে ধোঁকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়. আজ হুগলির হরিপালের সভা থেকে দাবি নরেন্দ্র মোদির।
এদিন হরিপালের যে অঞ্চলে নরেন্দ্র মোদির সভা ছিল, তার পাশেই সিঙ্গুর ব্লক। তাই ভোটের মুখে সিঙ্গুর নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নিশানা করেন নরেন্দ্র মোদি। এমনকী সিঙ্গুরের মানুষকে মমতা ধোঁকা দিয়েছেন বলেও মন্তব্য করেন মোদি। তিনি বলেন, ‘সিঙ্গুরকে কতটা ধোঁকা দিয়েছে তা আমার থেকে আপনারা ভাল জানেন দিদি ধোঁকা দিয়েছেন। সিঙ্গুরে এখন না কাজ আছে, না শিল্প। কৃষকদের অবস্থা দুর্বিষহ।’