West Bengal Election 2021: 'সাংসদ-বিধায়করা রোজ দল ছাড়ছেন, আশা ছেড়ে দিন, সময় বদলেছে', মমতাকে কটাক্ষ দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2021 06:35 PM (IST)

আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে একটি জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "বাংলার গর্ব মমতা (Mamata Banerjee), দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, সব হয়ে গেছে, এখন আবার দিদির দূত। অনুকরণ করে কিছু হয় না। রোজ MP, MLA পার্টি ছেড়ে চলে যাচ্ছে , অতএব এসব দিয়ে কিছু হয় না। আশা ছেড়ে দিন, সময় পাল্টে গেছে।"