West Bengal Election 2021: 'তৃণমূলের এই কেল্লাও বাঁচবে না', শিবপুরে রোড শোয়ে হুঙ্কার Dilip Ghosh-এর

হাওড়ার শিবপুরে রোড শো করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জগাছা থেকে রোড শো শুরু হয়েছে। শিবপুরের (Shibpur) বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর (Rathin Chakraborty) সমর্থনে রোড শো করছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেকটা বাড়ির দিকে ফুল ছুড়ে দিচ্ছেন তিনি। দিলীপ ঘোষ জানান, "যে উন্মাদনা লোকের মধ্যে, এতেই বোঝাই যাচ্ছে যে পরিবর্তন আসন্ন। হাওড়াতে বিজেপির (BJP) ওপর আশ্বাস বেড়েছে। তৃণমূলের এই কেল্লাও বাঁচবে না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola