WB Election 2021: খেলা হবে বলে যারা শুরু করেছিল, তারা এখন খেলা ছেড়ে চলে গিয়েছে, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

‘পাঁচ দফার ভোটে ১৮০-টির মধ্যে ১২৫-টিরও বেশি আসন জিতব। খেলা হবে বলে যারা শুরু করেছিল, তারা এখন খেলা ছেড়ে চলে গিয়েছে।’ রাজ্যে পঞ্চম দফা ভোটের পর তৃণমূলকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, ‘বুথের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। বাইরের নিরাপত্তা দেখবে পুলিশ। কিন্তু এতদিন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করায় দুষ্কৃতী নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে পুলিশের।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola