West Bengal Election 2021: খুনের তত্ত্ব খারিজ, 'আত্মহত্যাই করেছেন দিনহাটার BJP নেতা', রিপোর্ট পুলিশ পর্যবেক্ষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2021 09:06 PM (IST)

আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা। খুনের তত্ত্ব খারিজ করে রিপোর্ট বিবেক দুবের। প্রার্থী না হওয়ায় ডিপ্রেশনের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে ছিলেন তিনি। সুইসাইড নোটেও ডিপ্রেশনের প্রমাণ মিলেছে। নির্বাচন কমিশনে পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট।