West Bengal Election 2021: 'আত্মরক্ষায় প্রয়োজনে গুলিও চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2021 08:28 AM (IST)

কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। প্রথম দফা ভোটের আগের দিন অর্থাৎ ২৬ মার্চ পটাশপুরে (Patashpur) দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন পটাশপুর থানার ওসি (OC) দীপক চক্রবর্তী। গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও। সূত্রের খবর, সেই ঘটনার পড়ে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়, তাহলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার, বাহিনী নেবে। প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী।