West Bengal Election 2021: কর্মী সম্মেলনের নামে ভোটারদের ডিম-ভাত! কাঁকসার TMC প্রার্থীর বিরুদ্ধে কমিশনে BJP

কাঁকসায় (Kanksa) ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল (TMC) কংগ্রেসের বিরুদ্ধে। কর্মী সম্মেলনের নামে ভোটারদের ডিম-ভাত খাওয়ানোর অভিযোগ। নিজের হাতে পরিবেশন করেন তৃণমূল প্রার্থী নেপাল ঘোরুই (Nepal Ghorui)। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)। প্রচার নয়, কর্মী সম্মেলনে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সাফাই তৃণমূলের। তাদের দাবি, তাঁরা প্রশাসনের কাছে অনুমতি নিয়েই এই আয়োজন করেছেন। বিজেপির কাজই হল অভিযোগ করা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola