WB Election 2021: ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2021 11:45 AM (IST)

ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের পর নড়েচড়ে বসল কমিশন। ‘শংসাপত্র নিতে জয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি থাকতে পারবেন না,’ নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ভাল, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের।