WB Election 2021: চাকদায় আগ্নেয়াস্ত্র হাতে বুথের কাছে নির্দল প্রার্থী! অভিযোগ পেয়েই ব্যবস্থা নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2021 01:03 PM (IST)

চাকদায় আগ্নেয়াস্ত্র হাতে বুথের কাছে নির্দল প্রার্থী! নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে। পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। আমাকে লক্ষ্য করে বন্দুক ছুড়ে পালায় দুষ্কৃতী, দাবি নির্দল প্রার্থীর। আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলাম, দাবি নির্দল প্রার্থীর। নির্বাচন কমিশনে আরও কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগের পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।