West Bengal Election 2021: ভোটারদের অযোধ্যা ট্রিপের প্রতিশ্রুতি, জিতেন্দ্রকে শোকজ, কী জবাব প্রার্থীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2021 11:17 AM (IST)

বিতর্কিত মন্তব্য করে প্রশ্নের মুখে পান্ডবেশ্বরের বিজেপি (BJP) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার পর পান্ডবেশ্বরের বয়ষ্কদের দলের তরফ থেকে বিনামূল্যে অযোধ্যা নিয়ে যাব।’ তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার জিতেন্দ্রকে শোকজ লেটার পাঠায় কমিশন। এরপর জিতেন্দ্র জানান, তিনি নিয়ম মেনে চলবেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন, শোকজের উত্তর দিয়েছেন জিতেন্দ্র। তিনি বলেছেন, ‘এমন কথা বলা যাবে না, তা তাঁর জানা ছিল না।’ তৃণমূলের তরফে প্রতিক্রিয়া, ‘রাম নামকে বিক্রি করে রাজনীতি করছে বিজেপি।’