West Bengal Election 2021: 'মানুষের আশীর্বাদে কাজের উদ্দীপনা বাড়ছে', প্রচারে অদিতি মুন্সি

রাজারহাট (Rajarhat) গোপালপুরে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী অদিতি মুন্সি (Aditi Munshi)। নির্বাচনে জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। এদিন প্রচারে বেরিয়ে অদিতি বলেন, ‘মানুষের উদ্দীপনা মানুষের কথা বলছে। মানুষের সঙ্গে থাকার জন্য আমার আত্মবিশ্বাস বেড়েছে। মানুষের আশীর্বাদ পাচ্ছি। তাতে আমার কাজের উদ্দীপনা বেড়ে গেছে। আমার স্বামী তৃণমূলের সঙ্গে যুক্ত, তিনি অভিজ্ঞ, তাঁর কাছ থেকে আমি অভিজ্ঞতা পাচ্ছি।’ বাগুইহাটি এলাকার বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছেন অদিতি। সঙ্গে রয়েছেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola