West Bengal Election 2021: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট, খড়গপুরে শুরু ইভিএম বন্টন প্রক্রিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 12:14 PM (IST)

খড়গপুর (Kharagpur) সদরে শুরু হয়েছে ভোটগ্রহণের প্রস্তুতি। খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে ৩টি বিধানসভা কেন্দ্রের ইভিএম (EVM) বন্টন শুরু হয়েছে। এই ৩টি কেন্দ্র হল সবং, পিংলা ও খড়গপুর সদর। ইভিএম, ভিভিপ্যাট (VVPAT) সহ প্রয়োজনীয় সামগ্রী বণ্টনের প্রক্রিয়া চলছে। করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী।