West Bengal Election 2021: ভোটের আগে দুই মেদিনীপুরে উদ্ধার তাজা বোমা

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে (Midnapore) ভোটগ্রহণ। তার আগেই ২ মেদিনীপুরে উদ্ধার হল একাধিক তাজা বোমা (Bomb)। পটাশপুর (Patashpur) ও ঘাটালের (Ghatal) দাসপুর (Daspur) এলাকায় উদ্ধার হয়েছে বোমা। এদিন সকালে পটাশপুরে ১০টি বোমা উদ্ধার হয়। একটি মিলের কাছ থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে দাসপুরে ২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ভোটে সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা মজুত করা হচ্ছিল কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola