West Bengal Election 2021: প্রচারের ব্যস্ততার ফাঁকে তাপসের মেনুতে মাস্ট ডাল আর টক দই

মাথার ওপর চৈত্রের চড়া রোদ। তারই মধ্যে প্রচারের ঘাম ঝরানো ব্যস্ততা। এই পাড়া থেকে ওই পাড়া, এই গলি থেকে ওই গলি, ষাটোর্ধ্ব মন্ত্রী ঘুরছেন এই বাড়ি থেকে ওই বাড়ি। সকাল থেকে গভীর রাতে গিয়ে শেষ। এটাই আপাতত বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) রুটিন। এবার পরিস্থিতি অন্যরকম, বিলক্ষণ জানেন। সকাল সকাল বউবাজারের বাড়ি থেকে অল্প কিছু মুখে দিয়ে বেরিয়ে পড়ছেন। এরপর টানা প্রচার। খাওয়া দাওয়া ছিমছাম। ভাত, শুক্তো, ডাল, পাবদা মাছ, টক দই। সরিয়ে রাখলেন কাতলা মাছ। 'ডাল মাস্ট, টক দই আমি প্রতিদিন খাই', জানালেন পোড় খাওয়া এই নেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola