West Bengal Election 2021: ভোটপর্বের মাঝেই ব্যারাকপুরে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ বিদায়ী কাউন্সিলর-সহ শতাধিক কর্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 11:01 AM (IST)

ভোটপর্বের মাঝেই ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসে ভাঙন। বিজেপিতে (BJP) যোগ দিলেন ব্যারাকপুরের (Barrackpore) বিদায়ী কাউন্সিলর ও তাঁর স্বামী সহ শতাধিক তৃণমূল (TMC) কর্মী। দলত্যাগ করলেন কাউন্সিলর শুভা ঘোষ ও তাঁর স্বামী, প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ। তাঁদের দাবি, ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের স্বেচ্ছাচারিতার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) দাবি আগামী দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়বে। ব্যারাকপুর পুরসভার প্রশাসকের পাল্টা দাবি, আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই দলত্যাগীরা।