West Bengal Election 2021: প্রতি ব্লকে একটি করে ইংরেজি মিডিয়াম স্কুল: মমতা

আজ পিংলায় জনসভা করছেন তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘৩ বছর অন্তর স্বাস্থ্যসাথী কার্ড রিনিউ করতে হবে। প্রতি বছর চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পাবেন। কৃষকদের কৃষকবন্ধু কার্ডের জন্য জমির পর্চা লাগবে না, শুধু আবেদন করলেই হবে। কৃষকরা ১০ হাজার টাকা, বিনামূল্যে শস্যবিমা পাবেন। ১০ লক্ষ মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা হবে। ২৫ হাজার কোটি টাকা লোন দেওয়া হবে। পটচিত্র শিল্পের উন্নতি করা হবে। ছাত্র-ছাত্রীদের জন্য অনেক প্রকল্পের সুবিধা রয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেব আমরা। প্রতি বছর ৫ লক্ষ ছেলে-মেয়েকে আমরা চাকরি দেব। শিক্ষক-শিক্ষিকার ও ডাক্তার-নার্সের সংখ্য দ্বিগুণ করব। প্রতি ব্লকে একটি করে ইংরেজি মিডিয়াম স্কুল করে দেব। শিল্পে ঢেলে উন্নতি হবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola